ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে হিট স্ট্রোকে পর্যটকের মৃত্যু

হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে মতিউর নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে ওই পর্যটক সুগন্ধা পয়েন্টের সৈকতে নেমে লাইভগার্ডের টাওয়ারের পাশে গিয়ে দাঁড়ান। এ সময় তিনি হঠাৎ পড়ে যান। পরে লাইফগার্ড ও বিচ কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে এই পর্যটকের মৃত্যু হয়েছে।মৃত মতিউর কুমিল্লা জেলার বুড়িচংয়ের কংশ নগরের আব্দুস সামাদের ছেলে। তিনি বৃহস্পতিবার কক্সবাজার এসে হোটেল মোটেল জোনের সি ভিউ নামে একটি হোটেলে ওঠেন।


কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑